Official Notices & Circulars

4 Total
Notice Thumbnail
PRESS 01 Oct, 2026
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা ও নবীনবরণ

দিনাজপুরে জেলা আইনজীবী সমিতি সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিনকে ও অপর সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মনোনীত হওয়ায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ব্যাচ ও ২৬ ব্যাচের মোট ৯৬ জন নবীন আইনজীবীর নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩ টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির অ্যাডভোকেট চেয়ারম্যান এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মোঃ আব্দুল হালিম, জিপি মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন ও পিপি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান ও বিশেষ মোঃ মোফাজ্জল হোসেন দুলালকে জেলা আইনজীবীর সমিতির পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া নবীন আইনজীবীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

View
Notice Thumbnail
NOTICE 16 Aug, 2026
দিনাজপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ষষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে এবং পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সভায় বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।সমিতির সভাপতি মোঃ এমাম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি। সাধারণ সম্পাদক আবুল আ‍‍`লা মাহবুবুর রহমান ভট্টো‍‍`র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম তুফান, মোঃ আব্দুল বাকী এবং মোঃ মাহফুজ আলী চৌধুরী। বক্তারা আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা করেন।সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মশিহুর রহমান ফাতেমী ও মোঃ তোজাম্মেল হক লিটন উপস্থিত ছিলেন। এছাড়া কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুর হক চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিমসহ নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। 

View
Notice Image
PRESS 01 Mar, 2026
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৫ পদের বিপরীতে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে নয় স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্যানেল দু’টি হলো— বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ। শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি মো: এমাম আলী, সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম-২ ও মো: আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো: খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মো: মশিহুর রহমান ফাতেমী ও মো: আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মো: নিয়ামুল হক, পাঠাগার সম্পাদক এস এম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো: মাহাবুবুর রহমান মানিক, সদস্য রুহিনী কান্ত রায়, মো: সামসুদ্দোহা, মো: জোবায়ের আল মামুন তুহিন, মো: দেলোয়ার হোসেন-৬ ও মো: এনামুল হক। জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি এ কে এম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার মো: রমজান আলী ও মো: নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আ’লা মো: মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম-২ ও মো: ইসহাক আলী, কোষাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক রাজু, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো: তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন, পাঠাগার সম্পাদক মো: ইকবাল আনসারী, সদস্য শারমিন আক্তার সাথী, মো: ওবায়দুল্লাহ, মো: ফরহাদ, মো: জাহিদ হাসান শুভ ও মনোরঞ্জন রায়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সহ-সভাপতি তহসিনা আকতার দিপলী, সাধারণ সম্পাদক মো: খাদেমুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মো: আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক মো: তোজাম্মেল হক লিটন, মো: জাকির হোসেন, মো: মকসেদুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ মো: কামরুল হাসান ও সদস্য মো: সাদেকুর রহমান বিপ্লব। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দাযিত্ব পালন করছেন মো: ইব্রাহীম-১, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন মো: আইনুল হক-১ ও এ কে এম মঞ্জুর রশীদ রতন। এবারে এই নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী ভোটার হিসেবে ভোট প্রদান করবেন। আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

View
Notice Image
PRESS 04 Oct, 2026
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাম, সম্পাদক মাহবুবুর রহমান

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এমাম আলী সভাপতি ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ থেকে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাড. আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।শনিবার (১১ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম।এর আগে শনিবার সকাল ১০টা হতে বিকেলে ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার ভোট দেন।নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী ও সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী এবং সহ-সাধারণ সম্পাদকসহ দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী দিনাজপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাড. আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্যান্য বিজয়ীরা হলেন-সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম-২ প্রাপ্ত ভোট ২৪৯, মো. আব্দুল হান্নান ৩১১, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী ২১৭, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী ১৮৭, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম ৩১৩,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না ২৮৬, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।এছাড়া নির্বাহী কমিটির বিজয়ী ৫ জন সদস্য হলেন- বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ২৯৮, মো. এনামুল হক ২৪৬, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ২৫৭, মোছা. শারমিন আক্তার সাথী ২৫৮ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব প্রাপ্ত ভোট ২৭৭।

View
  • 1

President Speach

Md Emam Ali

Md Emam Ali

President

Dear Respected Members, Esteemed Colleagues and My Professional Family,It is a great honour and privilege for me to serve as the President of the Dinajpur District Advocates Bar Association. I sincerely thank all the respected members of th...

General Secretary Speech

Abul A'la Md. Mahbubur Rahman (Bhutto)

Abul A'la Md. Mahbubur Rahman (Bhutto)

General Secretary

Dear Respected Members, Esteemed Colleagues and My Professional Family,It is a great honour and privilege for me to serve as the General Secretary of the Dinajpur District Advocates Bar Association. I sincerely thank all the respected membe...